দান করি নিয়মিত

নিয়মিত দান মানে পরিকল্পিত কাজ। আর পরিকল্পিত কাজ মানে টেকসই পরিবর্তন। তাই আজই অটো ডোনেশন সেটআপ করে; একটি আলোকিত প্রজন্ম গড়ার মিশনে আপনার স্থায়ী অবদান রাখুন।

আপনার প্রতিটি দান,

একটি নতুন স্বপ্নের সূচনা।

অটো ডোনেশন

আসুন নিয়মিত অনুদানে একসাথে গড়ি সুন্দর আগামী

আপনার তথ্য

আপনার নম্বর অথবা ইমেইল দিন

প্রিয় দ্বীনি ভাই ও বোন,

ইতিহাস সাক্ষ্য দেয়— মুসলিম উম্মাহই এক সময় ছিল জ্ঞান, বিজ্ঞান ও সভ্যতার অগ্রদূত। বাগদাদের বায়তুল হিকমাহ ছিল বিশ্বের জ্ঞানের কেন্দ্র। আল-খোয়ারিজমির গণিত, ইবনে সিনার চিকিৎসাবিদ্যা—তাদের হাত ধরেই আধুনিক বিশ্বের ভিত্তি নির্মিত হয়েছে।

 

কিন্তু আজ?
সেই উম্মাহর বড় একটি অংশ শিক্ষার অভাবে পিছিয়ে। আমাদের দেশেও হাজারো মেধাবী শিশু শুধুমাত্র সামান্য সহায়তার অভাবে পড়ালেখা থেকে ঝরে পড়ছে। শিক্ষা সহায়তার অভাবে যখন একটি শিশু পড়ালেখা ছেড়ে দেয়, তখন জাতি কেবল একজন শিক্ষার্থী হারায় না—হারায় একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ, একজন সম্ভাব্য উদ্যোক্তা, নেতা, গবেষক বা দাঈ।

 

এই বাস্তবতা বদলাতেই কাজ করছে হাসানাহ ফাউন্ডেশন। আমরা বিশ্বাস করি—পতনের মূলে যদি থাকে শিক্ষা থেকে বিচ্ছিন্নতা, তবে পুনর্জাগরণের পথও শিক্ষাতেই। এই বিশ্বাস থেকেই মক্তবভিত্তিক শিক্ষা, মানসম্মত প্রতিষ্ঠান নির্মাণ, শিক্ষাবৃত্তি, দাওয়াহ, গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে আমরা গড়ে তুলতে চাই কুরআন ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে একটি আত্মবিশ্বাসী প্রজন্ম।

আপনার সামান্য কিন্তু নিয়মিত অনুদান যেভাবে বড় পরিবর্তন আনে

সাময়িক সাহায্য নয়, স্থায়ী সমাধান।

একবেলার সহায়তা সাময়িক প্রয়োজন মেটায়, কিন্তু নিয়মিত দান একটি শিশুকে শিক্ষিত করে। আর শিক্ষা একটি পরিবার, এমনকি একটি প্রজন্মকে দারিদ্র্য ও পরনির্ভরশীলতা থেকে মুক্ত করে।

নিরবচ্ছিন্ন সাদাকায়ে জারিয়া

রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেন: “আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো তা-ই, যা নিয়মিত করা হয়—যদিও তা অল্প হয়।” (সহীহ বুখারী:৬৪৬১) আপনার অটো-ডোনেশন হতে পারে এমন একটি নীরব আমল, যা প্রতিদিন আপনার আমলনামায় সাওয়াব যুক্ত করবে—এমনকি মৃত্যুর পরেও।

উম্মাহর ভবিষ্যৎ পুনর্গঠনে অংশীদারিত্ব

আমরা শুধু শিক্ষা সহায়তা দিচ্ছি না; আমরা কুরআন ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে একটি আদর্শ প্রজন্ম গড়ার মিশনে আছি, একটি দীর্ঘমেয়াদী শিক্ষা-ভিত্তিক পুনর্জাগরণে কাজ করছি। এই মিশন ও ভিশনের স্থায়িত্ব নির্ভর করছে আপনার মতো সচেতন মানুষের নিয়মিত অংশগ্রহণের ওপর।

আপনার সামান্য নিয়মিত দান হতে পারে কোনো এক এতিম বা সুবিধাবঞ্চিত শিশুর অন্ধকার জীবনের প্রদীপ। তাই আসুন, উম্মাহর প্রতিটি শিশুকে জ্ঞানের আলোয় রাঙিয়ে তোলার এই মহতী উদ্যোগে শামিল হই।

অটো ডোনেশন সেটআপে যেকোনো সমস্যা সমাধানে যোগাযোগ করুন 01336684030 এই নাম্বারে।